,

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের খেলা কবে, কখন

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার জন্য আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে মাঠে নামতে যাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আর কয়েক দিন পরেই শুরু হবে দুই ‘ল্যান্ড’-এর বিপক্ষে বাংলাদেশের ক্রিকেটীয় লড়াই। দেখে নেওয়া যাক কবে, কখন ও কাদের বিপক্ষে খেলতে হবে মাশরাফি-মুশফিকদের।

১২ মে থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। অংশগ্রহণকারী তিন দেশই একে অপরের সঙ্গে খেলবে দুটি করে ম্যাচ। ফলে এখানে বাংলাদেশের ম্যাচ থাকবে মোট চারটি। দুটি নিউজিল্যান্ডের বিপক্ষে, দুটি আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের মাটিতে সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টা থেকে।

বিশ্বকাপের পরেই আইসিসির সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ বাংলাদেশের খুব একটা হয়নি। এবার আইসিসি র‍্যাংকিংয়ের সাত নম্বরে থাকায় বাংলাদেশও অংশ নিতে পেরেছে এলিট এই প্রতিযোগিতায়। সেখানে বাংলাদেশ কেমন করতে পারে, তার একটা আন্দাজ হয়তো পাওয়া যেতে পারে এই ত্রিদেশীয় সিরিজ থেকে। ফলে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহেই অপেক্ষা করছেন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে এই ত্রিদেশীয় সিরিজটির জন্য।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা