,

৩৫ নিরাপত্তাকর্মী নিয়ে শুল্ক কার্যালয়ে মুসা

news-image

নিজস্ব প্রতিবেদক : গাড়ির শুল্ক ফাঁকির মামলায় জবানবন্দি দেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হয়েছেন ধনকুবের মুসা বিন শমসের।

আজ রোববার বিকেল ৩টায় নিরাপত্তারক্ষীদের নিয়ে রাজধানীর কাকরাইলের শুল্ক গোয়েন্দা কার্যালয়ে আসেন মুসা।

এ সময় সংবাদকর্মীরা প্রশ্ন করলেও মুসা কোনো কথা বলেননি। তবে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিগত এক নিরাপত্তাকর্মী বলেন, ‘স্যার অসুস্থ, এখন কোনো কথা বলতে পারবেন না।’

শুল্ক গোয়েন্দা কার্যালয়ে মুসা হাজির হওয়ার দুই ঘণ্টা আগেই সেখানে এসে পৌঁছায় তাঁর ১৫ নিরাপত্তারক্ষী। মুসা আসার সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা মানববেষ্টনী তৈরি করে তাঁকে নিয়ে লিফটে ওঠান। নারী ও পুরুষ সব নিরাপত্তাকর্মীর পরনে ছিল কালো জামা-প্যান্ট, চোখে সানগ্লাস।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মঈনুল খান বলেন, গাড়ির শুল্ক ফাঁকির মামলায় দুই সদস্যের একটি তদন্ত দল মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করছে।

এ জাতীয় আরও খবর

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা