,

তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ২৯ শিক্ষার্থী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় ২৯ জন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের আরুশা শহরের লাকি ভিনসেন্ট প্রাইমারি স্কুলের পরিচালক জানিয়েছেন, দুর্ঘটনায় ২৯ শিক্ষার্থী, দুই শিক্ষক ও গাড়ির চালকও নিহত হয়েছে।

শনিবার শিক্ষার্থীদের বহনকারী বাসটি রাস্তা থেকে ছিটকে গেলে দুর্ঘটনার কবলে পড়ে। শিক্ষার্থীদের সবার বয়স ১২ থেকে ১৪ বছর। তার সবাই মাধ্যমিকে ভর্তি হওয়ার আগে টেস্ট পরীক্ষা দিতে যাচ্ছিল।

নিহত শিক্ষার্থীদের মধ্যে ১২ জন ছেলে ও ১৭ জন মেয়ে। স্কুলে পরিচালক ইনোসেন্ট মুশি বলেন, আমরা ২৯ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও গাড়ির চালককে হারিয়েছি। এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে কমপক্ষে ৩ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি নিহতদের পরিবারের প্রতি স্বান্তনা জ্ঞাপন করে বলেন, দুর্ঘটনাটি ওই শিশুদের প্রাণ কেড়ে নিয়েছে যারা জাতিকে সেবা করার প্রস্তুতি নিচ্ছিল। এটা পরিবার ও জাতির হন্য অত্যন্ত দুঃখজনক ঘটনা। এএফপি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত