,

প্রেমের টানে দুলাভাইয়ের হাত ধরে অজানার পথে…

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফে প্রেমের টানে শ্যালিকাকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে দুলাভাই। এরা হলেন ধুমপ্রাং বিল এলাকার জাহেদ মিকারের পুত্র মো. ইসলাম (৩৫) ও গোদারবিল এলাকার মো. কামালের স্ত্রী তছমিন আক্তার (২২)। ৭ এপ্রিল শুক্রবার টেকনাফের গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুই বৎসর পূর্বে চকরিয়া এলাকার কফিল উদ্দিনের মেয়ে তছমিন আক্তারের সাথে টেকনাফ গোদারবিল এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র কামালের বিয়ে হয়। তাদের ‌‍‍সুখের সংসারে এক সন্তান রয়েছে।

এই সুখের সংসারে বাধা হয়ে আসে দুলাভাই মো. ইসলাম। সবার অজান্তে ইসলাম তার শ্যালিকা তছমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। দুলাভাইয়ের মিষ্টি কথায় সংসারের প্রতি টান কমতে থাকে শ্যালিকা তছমিনের। বেড়ানোর নাম করে শ্যালিকা তছমিনকে বার বার বাড়ি নিয়ে আসতো ইসলাম। এক পর্যায়ে তছমিনের শ্বশুর বাড়ির লোকজন তছমিনকে আনতে গেলে বাধ সাধে দুলাভাই মো. ইসলাম। দীর্ঘ দেন দরবারের পর বাড়িতে নিয়ে আসলেও কিছুদিন সংসার করার পর ফের দুলাভাইয়ের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় সে।

জানা গেছে, মো. ইসলামের সংসারেও দুই সন্তানের রয়েছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানায় দুলাভাই মো. ইসলামকে প্রধান আসামি করে অভিযোগ দাখিল করেছে তছমিনের দেবর জামাল হোছন। পুলিশ হন্যে হয়ে ইসলামকে খুঁজছে। এ ঘটনা এখন টেকনাফে ‘টক অব দ্য টাউনে’ পরিণত হয়েছে।

এ জাতীয় আরও খবর

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস