,

গাইছেন শচীন, ব্যাট হাতে সোনু নিগম! ব্যপারটা কী?

news-image

বিনোদন ডেস্ক :ক্রিকেটার শচীন তেণ্ডুলকরকে তো সকলেই চেনেন। কিন্তু গায়ক শচীনকে চেনেন কি? আচ্ছা, সোনু নিগমকে ক্রিকেট খেলতে দেখেছেন কখনও? পুরোটা কেমন গুলিয়ে যাচ্ছে তো? ভাবছেন পরস্পরের পেশা কীভাবে পাল্টে গেল! হ্যাঁ, মাস্টার ব্লাস্টার একটি ছবি পোস্ট করে এভাবেই তাঁর ফ্যানদের ধন্দে ফেলে দিয়েছেন।
বুধবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে শচীনের হাতে দেখা যাচ্ছে মাইক্রোফোন। আর সোনু নিগম দাঁড়িয়ে রয়েছেন ব্যাট হাতে। ভক্তদের কাছে লিটল মাস্টারের প্রশ্ন, রহস্যটা কি বোঝা যাচ্ছে? সোশ্যাল মিডিয়ায় এই ছবি আপাতত ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু ছবি ঘিরে ভক্তদের ধোঁয়াশা এখনও পুরোপুরি দূর হয়নি। তবে শোনা যাচ্ছে, শচীনের আপকাপিং আত্মজীবনীমূলক ছবি ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’-এ গান গাইবেন সঙ্গীতশিল্পী সোনু নিগম। আর তার জন্যই দুই তারকা আলাদা করে একটি মিউজিক ভিডিও তৈরি করছেন। কিন্তু সেখানে সোনুর সঙ্গে কি গলা মেলাবেন মাস্টার ব্লাস্টারও? নাহ্। সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’-এর ট্রেলার। প্রথম ঝলকেই দেখা দিয়েছেন ক্রিকেট ঈশ্বর। যত দিন যাচ্ছে, ছবি নিয়ে উত্তেজনা ততই বাড়ছে। চলতি বছর ২৬ মে মুক্তি পাবে ছবি। আজহারউদ্দিন, মহেন্দ্র সিং ধোনির বায়োপিকের পর শচীনের জীবনের নানা অজানা কথা এবার ধরা পড়বে বড়পর্দায়। তার আগে অবশ্য ভাইরাল হওয়া ছবির চর্চাতেই মেতে রয়েছে নেটদুনিয়া।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের