,

এক নায়িকা দুবার নয়!

news-image

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা আমির খান। সিনেমার প্রয়োজনে নিজেকে ভাঙতে-গড়তে কখনো দ্বিধা করেন না ‘মিস্টার প্যাসনেট’খ্যাত এ অভিনেতা। শুধু যে অভিনয় করেই ক্ষান্ত হন তা কিন্তু নয়। সিনেমা কীভাবে বক্স অফিস হিট করতে হবে সে বিষয়ে নিত্য নতুন আইডিয়াও বের করেন তিনি।

সাধারণত দর্শক টানতে জনপ্রিয় জুটি নিয়েই সিনেমা নির্মাণ করেন নির্মাতারা। এতে অনেক সময় সফলও হন। কিন্তু আমির এবার একটু ভিন্ন পথেই হাঁটছেন। এক নায়িকার সঙ্গে একাধিক সিনেমা নয়, এই ফর্মূলাই নাকি এখন প্রয়োগ করছেন আমির। তার ধারাবাহিকতায় আনুশকা-ক্যাটরিনাদের সঙ্গে আর সিনেমা করতে চান না দঙ্গল অভিনেতা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, আমির তার সিনেমায় একই নায়িকা দুইবার নেওয়াতে বিশ্বাসী না। গত কয়েক বছর ধরে তিনি সেই নায়িকাদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন, যাদের সঙ্গে আগে কখনো অভিনয় করেননি। তারই ধারাবাহিকতায় ধুম-থ্রি সিনেমায় ক্যাটরিনা, পিকে সিনেমায় আনুশকা শর্মা ও দঙ্গল সিনেমায় সাক্ষী তানওয়ারে সঙ্গে অভিনয় করেছেন আমির। এছাড়া আমিরের পরবর্তী সিনেমা থাগস অব হিন্দুস্তান। আনুশকা নাকি সিনেমাটিতে অভিনয় করতে চেয়েছিলেন কিন্তু আপত্তি করেছেন আমির।

বর্তমানে থাগস অব হিন্দুস্তান নিয়েই ব্যস্ত আমির। এর আগে দঙ্গল সিনেমার প্রচারণার সময় তিনি জানিয়েছিলেন, থাগস অব হিন্দুস্তান সিনেমায় তার লুক কুস্তিগীরদের মতো নয়। এবার একটু চিকন লুকে হাজির হচ্ছেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করবেন অমিতাভ বচ্চন। এছাড়া নায়িকা হিসেবে শ্রদ্ধা কাপুরের নাম শোনা যাচ্ছে। আগামী জুনে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট