,

এক বছর নিষিদ্ধ ইরফান

news-image

স্পোর্টস ডেস্ক : এক বছরের জন্য নিষিদ্ধ হলেন মোহাম্মদ ইরফান। ফাইল ছবি(পিএসএল) স্পট ফিক্সিংয়ের ঘটনায় ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ হয়েছিলেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল বাজিকরেরা অনৈতিক প্রস্তাব দিলেও যথাযথ কর্তৃপক্ষের কাছে সেটি তুলে ধরেননি। দোষ স্বীকার করায় ইরফানকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুর্নীতি বিরোধী আইনের নিয়ম হলো, কেউ অন্যায় প্রস্তাব পেলে যত দ্রুত সম্ভব তা কর্তৃপক্ষকে জানাতে হবে। ইরফান করেননি। না জানানোর কারণ হিসেবে বাবা-মায়ের মৃত্যু ও এর ফলে মানসিকভাবে নিজের ভেঙে পড়ার কথা বলেছিলেন। পাকিস্তানি এই ফাস্ট বোলারের মুক্তি মিলল না। দুর্নীতি বিরোধী নিয়ম হলো, কেউ কোনো অন্যায় প্রস্তাব পেলে নির্দিষ্ট সময়ের মধ্যেই কৃর্তপক্ষকে জানাতে হবে। এই না জানানোও অপরাধের পর্যায়ে পড়ে।

স্পট ফিক্সিং কেলেঙ্কারি শুরুতেই ঝড় তুলেছিল এবারের পিএসএলে। আন্তর্জাতিক বাজিকর সিন্ডিকেটের সঙ্গে জড়িত এমন একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক রাখায় ইসলামাবাদ ইউনাইটেডের দুই ক্রিকেটার শারজিল খান ও খালিদ লতিফকে দুবাই থেকে দেশে ফেরত পাঠান হয়। পরে ওই ঘটনা তদন্ত করে এই দুজনকে ক্রিকেট থেকে সাময়িক নির্বাসনে পাঠানো হয়। পাকিস্তানি ওপেনার নাসির জামশেদকে গ্রেপ্তার করে যুক্তরাজ্য পুলিশ। পরে অবশ্য তাঁকে এপ্রিল পর্যন্ত জামিন দেওয়া হয়। প্রথমে এক ম্যাচের জন্য বসিয়ে দেওয়া হলেও শেষ পর্যন্ত পুরো পিসএলই অবশ্য খেলেছিলেন ইরফান।

২০১০ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ৭ ফুট ১ ইঞ্চি লম্বা এই ফাস্ট বোলারের। ক্রিকেট ইতিহাসেই সবচেয়ে দীর্ঘদেহী ক্রিকেটার হিসেবে আলোচিত ছিলেন। পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট খেলেছেন। খেলেছেন ৬০ ওয়ানডে আর ২০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। সূত্র: এএফপি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের