,

গণধর্ষণের হুমকি পেলেন কবি!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কবিতা লেখার দায়ে কলকাতায় কবি শ্রীজাতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর এবার কবি মন্দাক্রান্তা সেনকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে।

আজ বুধবার হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন কবি মন্দাক্রান্তা সেন। কবি শ্রীজাতের সেই কবিতাটির প্রশংসা করায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে মন্দাক্রান্তাকে এই হুমকি দেওয়া হলো।

মন্দাক্রান্তা সেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে ফেসবুক পেজ দেখেই আমি আঁতকে উঠেছি। দেখি, সেখানে আমাকে গণধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনার পর আমার আইনজীবী দ্রুত কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ করেছেন। আমি একজন মুক্তচিন্তার কবি। গত কয়েক দিন থেকেই ফেসবুকে আমাকে অশালীন ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এ ধরনের হুমকি পাওয়ার পর অভিযোগ দায়ের করা আমার দায়িত্ব।’

মন্দাক্রান্তা সেন বলেন, কবি শ্রীজাতের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এই হুমকি তাঁকে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘এতে আমি মোটেও ভীত নই। কিন্তু ভয়ের ব্যাপার হলো, আমাদের সমাজ আসলে কোনো দিকে যাচ্ছে।’
কবি বলেন, রাজা দাশ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর ফেসবুকে হুমকি দিয়ে ওই পোস্টটি দেওয়া হয়েছে। তাতে লেখা, ‘এই নারী…(অশালীন শব্দ) দেশকে বিপথগামী করছে। তাকে গণধর্ষণ…(অশালীন শব্দ) করা দরকার।’

১৯ মার্চ ফেসবুকে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেন কবি শ্রীজাত। পরে ফেসবুকে কবিতাটি নিয়ে নানা ধরনের সমালোচনার সৃষ্টি হলে কবির বিরুদ্ধে থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করে এক ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের