সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থারাঙ্গা-মেন্ডিসের জুটিতে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : শুরুতে এক উইকেট হারিয়েও থমকে যায়নি লঙ্কানদের রানের চাকা। দ্বিতীয় উইকেট জুটিতে উপল থারাঙ্গা আর কুশাল মেন্ডিস মিলে দলের সংগ্রহ বাড়াতে থাকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থারাঙ্গা-মেন্ডিস দলের স্কোরবোর্ডে ৬৭ রান যোগ করেছে। আর ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়াল ১ উইকেটে ৮৪ রান।

এর আগে মাশরাফির হাত ধরে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। উড়িয়ে মারতে গিয়ে মুশফিকের হাতে ক্যাচ আউটের শিকার হন দানুশকা গুনাথিলাকা। আউট হওয়ার আগে ১১ বলে ৯ রান করেছেন এই লঙ্কান ব্যাটসম্যান।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় লঙ্কানরা। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ মাঠে নেমেছে বাংলাদেশ। বিপরীতে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

লঙ্কান দলে ডাক পেয়েছেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা, নুয়ান কুলাসেকারা এবং নুয়ান প্রদিপ। বাদ পড়েছেন লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা ও লাকশান সান্দকান।

প্রসঙ্গত, তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে লঙ্কানদের ৯০ রানে পরাজিত করে বাংলাদেশ। জয়টা শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পঞ্চম। আর লঙ্কানদের মাটিতে দ্বিতীয়। এই জয়ের ফলে তিন ম্যাচ সিরিজে ১-০’তে এগিয়ে রয়েছে সাকিব-তামিমরা।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:

দানুশকা গুনাথিলাকা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), কুসাল মেন্ডিস, দিনেশ চান্দিমাল (উইকেটরক্ষক), আসেলা গুনারত্নে, দিলরুয়ান পেরেরা, মিলিন্দা সিরিবর্দনে, থিসারা পেরেরা, সুরঙ্গা লাকমাল, নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদিপ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই