,

বক্স অফিস লড়াইয়ে কাজল-শ্রীদেবী-শ্রদ্ধা!

news-image

 

বিনোদন ডেস্ক :নারীরাও এখন আর পিছিয়ে নেই। তাঁরাও পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলে এসেছে সামনের দিকে। বিগত কয়েক বছরে বলিউড যা ভাবতেও পারেনি, তাই ঘটতে চলছে ১৪ জুলাই। বলিউড বক্স অফিস এতকাল ধরে দেখে এসেছে নায়কদের লড়াই। আর এবার একসঙ্গে তিন নায়িকার লড়াই দেখতে চলছে বলিউড। ডিএনএ ইন্ডিয়া জানায়, ১৪ জুলাই মুক্তি পাচ্ছে কাজলের ‘ভিলাইল্লা পাত্তাধারি ২’ (ভিআইপি ২), শ্রদ্ধা কাপুরের ‘হাসিনা : দ্য কুইন অব মুম্বাই’ এবং শ্রীদেবীর ‘মম’।

কাজলের ‘ভিলাইল্লা পাত্তাধারি ২’ (ভিআইপি ২) একটি তামিল ভাষার চলচ্চিত্র। এতে কাজল ছাড়াও অভিনয় করছেন জনপ্রিয় দক্ষিণী তারকা ধানুশ ও অমলা পল। ছবিটির গল্প লিখেছেন ধানুশ নিজেই। ছবিটি প্রযোজনা করছেন এস থানু ধানুশ। এটি মূলত ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভিলাইল্লা পাত্তাধারি’র সিক্যুয়েল।

শ্রদ্ধা কাপুর অভিনয় করছেন ভারতীয় ডন দাউদ ইব্রাহিমের বোনের চরিত্রে ‘হাসিনা : দ্য কুইন অব মুম্বাই’ ছবিতে। বলা বাহুল্য, ছবিটি মূলত দাউদ ইব্রাহিমের বোন হাসিনার বায়োপিক। আর দাউদ ইব্রাহিমের চরিত্রে সিদ্ধার্থ কাপুর। চলচ্চিত্রটি প্রযোজনা করছেন নাহিদ খান।

২০১৬ সালেই ঘোষণা দেওয়া হয়েছিল যে শ্রীদেবীর পরবর্তী চলচ্চিত্রের নাম হতে যাচ্ছে ‘মম’। জি সিনে অ্যাওয়ার্ড ২০১৭-তে চলচ্চিত্রটির পোস্টার উন্মোচন করে সালমান খান বলেছিলেন, ‘শ্রীদেবী আমাদের সকল খানের চেয়ে বড় তারকা।’ এটি মূলত নারীকেন্দ্রিক চলচ্চিত্র। শ্রীদেবী ছাড়াও এতে অভিনয় করেছেন অক্ষয় খান্না, অভিমন্যু সিং, অমৃতা পুরি। ছবিটি প্রযোজনা করেছেন বনি কাপুর।

তবে এতগুলো নারীকেন্দ্রিক চলচ্চিত্রের মাঝে সাইফ আলি খানকে বেমানান লাগছে। ভাবছেন সাইফ আলি খানের প্রসঙ্গ আবার কোত্থেকে এলো! সাইফ আলি খানকে নিয়ে ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড চলচ্চিত্র ‘শেফ’-এর বলিউড রিমেক করছেন পরিচালক রাজা কৃষ্ণ মেনন। আর সেটিও মুক্তি পাচ্ছে একই দিনে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের