,

গাড়ি চালানোর সময় ফোনে কথা বললে জেল-জরিমানা

news-image

নিজস্ব প্রতিবেদক : যানবাহন চালানোর সময় চালক মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে সড়ক পরিবহন আইন-২০১৭ এর খসড়া তৈরি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আজ সোমবার সকাল ১০টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ বিষয়ে মন্ত্রী পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, আইন অনুযায়ী চালকদের অষ্টম শ্রেণি পাস হতে হবে। পাশাপাশি চালকের সহকারীদের অক্ষরজ্ঞান সম্পন্ন হতে হবে এবং সহকারীকেও লাইসেন্স নিতে হবে। এ ছাড়া কোনো চালক গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা বললে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

সচিব আরো জানান, আইনে যানবাহনের মালিক ও চালকদের জন্য নির্দেশনার পাশাপাশি যাত্রীদের জন্যেও কিছু নির্দেশনা রয়েছে। যানবাহনে মহিলাদের জন্য সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী বসলে সেটি এই আইনে একটি অপরাধ। এই অপরাধে অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা করা হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে