,

মহিলা আ.লীগের দুই পক্ষরে মারামারিতে স্বাধীনতার অনুষ্ঠান পণ্ড

news-image

নিজস্ব প্রতিনিধি : প্রতিপক্ষের লোকজনের হামলায় মহিলা আ.লীগের স্বাধীনতা অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থানীয় গার্লস স্কুলে। প্রতিপক্ষের লোকজন হামলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেছে মহিলা আওয়ামী লীগের একটি পক্ষ। তবে আরেক প্রতিপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
রবিবার বিকালে স্থানীয় গভ. মডেল গার্লস হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় মহিলা আওয়ামী লীগের দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ায় অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেকা বেগম অভিযোগ করে বলেন, অনুষ্ঠান চলাকালে তিনি তার নাতনিকে আনতে গেইটে যান। তখন প্রতিপক্ষের  কয়েকজন তার ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।  এই সময় মহিলা কর্মীরা এক পক্ষ আরেক পক্ষের উপর চেয়ার দিয়ে ডিল মারতে থাকে।পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে কয়েক জন আহত হয়েছেন। পরে অনুষ্ঠান আর হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুর রহমান বলেন, অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের