,

হার্ডওয়্যার নিয়ে আসছে ফেসবুক

news-image

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক : আগামী মাসে বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এর ডেভেলপার সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের ডেভেলপার সম্মেলনে নতুন চমক হিসাবে নতুন হার্ডওয়্যার পণ্য প্রদর্শন করতে পারে। ফেসবুক এর প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যাপল, গুগল ও স্ন্যাপের সঙ্গে টেক্কা দিতে এপ্রিলে ভোক্তা হার্ডওয়্যার পণ্য প্রদর্শন করবে। এগুলোর মধ্যে থাকতে পারে পরবর্তী প্রজন্মের ক্যামেরা, অগমেন্টেড রিয়েলিটি (এআর), ড্রোন ও মস্তিষ্ক স্ক্যানিং প্রযুক্তি।

অনেক দিন ধরেই ফেসবুক নিজেদের ভবনে অন্তত চারটি অঘোষিত গ্রাহক হার্ডওয়্যার পণ্য নিয়ে কাজ করছিল। একাধিক হার্ডওয়্যার পণ্যের নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্যে বড় পদক্ষেপ নিয়েছে ফেসবুক। অকুলাস ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ও ইন্টারনেট ড্রোনগুলোর জন্য কার্যকরী হার্ডওয়্যার পণ্য তৈরিতে ফেসবুক তাদের মার্কিন ক্যাম্পাসে একটি নতুন ভবন তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে এরিয়া ৪০৪।

ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে ২২ হাজার বর্গফুটের গবেষণাগার সামাজিক যোগাযোগমাধ্যমটির জন্য বিভিন্ন প্রোটোটাইপ দ্রুত নকশা ও নতুন হার্ডওয়্যার পণ্য উন্নয়নে সহায়তা করবে। বর্তমানে বিভিন্ন হার্ডওয়্যার পণ্যের পাশাপাশি ফেসবুক সৌরচালিত এয়ারক্রাফট অ্যাকুইলা নিয়েও কাজ করছে। বৈশ্বিকভাবে এর মাধ্যমে ৪০০ কোটি মানুষকে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে