,

বিশ্বের সর্বোচ্চ গতির টহলদার গাড়ি আনলো দুবাই পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গিনেস বুক অব ওয়ার্ল্ডস স্বীকৃত বিশ্বের সর্বোচ্চ গতির গাড়ি নিয়ে এলো দুবাইয়ের পুলিশ। সাড়ে ১০ কোটি টাকার ‘বুগাতি ভেরন’ নামের এ গাড়িটি ঘণ্টায় প্রায় ৪০৭ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম বলে জানিয়েছে দুবাইয়ের কর্মকর্তারা।

দুবাই পুলিশ কর্তৃপক্ষ আরো জানায়, গত বছর পুলিশের টহলদারি বাহিনীর জন্য এটি কেনা হয়েছিল। তবে শুধুমাত্র টহলদারির জন্যই নয়, বিলাসবহুল এই সুপারকারকে দেশটিতে পর্যটক টানতেও কাজে লাগানো হচ্ছে বলে জানান তারা।

মূলত বুর্জ খালিফার মতো জনপ্রিয় পর্যটন স্থানগুলিতে এটি রেখে দেওয়া হচ্ছে। আর দুবাইতে বেড়াতে এসে গাড়িপাগল বহু পর্যটকই তা একবার করে দেখে যাচ্ছেন বলে জানিয়েছেন দুবাই পুলিশের লেফটেন্যান্ট সইফ সুলতান রশিদ আল শামসি।

তিনি আরো জানান, ১৬ সিলিন্ডারের এক হাজার হর্সপাওয়ার ইঞ্জিনের এ গাড়িটির শূন্য থেকে ৯৭ কিলোমিটার গতি তুলতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড।

শুধু বুগাতি ভেরনই নয়, দুবাইয়ের টহলদারি বাহিনীর রয়েছে ‘সুপার ফ্লিটসহ, ম্যাকলারেন এমপি৪-১২সি, ল্যামবরগিনি অ্যাভেনটেডর, বেন্টলে কন্টিনেন্টাল জিটি বা বিএমডব্লিউ এম৬-এর মতো দ্রুতগতির একাধিক গাড়ি। -সিএনএন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে