বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

      নাসিরনগরে মহান স্বাধীনতা দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নাসিরনগরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল ভোর ৫.৫৭ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ-শরীর চর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা,সংবর্ধনা, আলোচনা সভা,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সকালে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ লিয়াকত আলী, থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু জাফর। এরপর একই মাঠে পুলিশ,আনসার-ভিডিপি,স্কাউট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রিদের  কুজকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নিবার্হী কর্মকতা মোঃ লিয়াকত আলীর  সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক এমপি । বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জ্ামান সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান লে:অব: গোলাম নূর , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আহাজারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডা: রাফিউদ্দিন আহমেদ প্রমূখ।

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু