,

কারিনার সঙ্গে আমার সম্পর্ক ‘ওয়ার্ল্ড সিক্রেট’ : শাহিদ কাপুর

news-image

বিনোদন ডেস্ক : এক সময়ের দারুণ জুটি, কারিনা-শাহিদ কাপুর। অবশ্য এখন বিয়ে করেছেন দু’জনই। সন্তানের বাবা-মাও হয়েছেন। তবুও অতীত প্রেম এখনও পিছু ছাড়েনি শাহিদ-কারিনার। শাহিদের মতে তাঁদের সেই সম্পর্ক নাকি ‘ওয়ার্ল্ড সিক্রেট’!

সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে শাহিদকে তাঁর অতীত নিয়ে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তাঁর পুরনো প্রেমের কথা। শুনে দৃশ্যতই অবাক হয়ে যান শাহিদ। উল্টে প্রশ্ন করেন, কী তাঁর সেই গোপন অতীত যা প্রশ্নকর্তা জানেন?

তখন অন্য এক নারী শাহিদের পুরনো প্রেম কারিনা কাপূরের কথা বললে শাহিদের জবাব, ‘এটা আর কী করে গোপন হবে ম্যাডাম? এটা তো সবাই জানে। ওয়ার্ল্ড সিক্রেট।’

২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত নাকি সম্পর্ক ছিল কারিনা ও শাহিদ কাপূরের। তাঁদের শেষ ছবি ‘যব উই মেট’। ব্রেক আপের পর কারিনা প্রেমে পড়েন সাইফ আলি খানের।

বিয়েও হয় তাঁদের। আপাতত তাঁরা ছোট্ট তৈমুরের গর্বিত বাবা-মা। অন্যদিকে ২০১৫-য় শাহিদের বিয়ে হয় মীরা রাজপুতের সঙ্গে। মেয়ে মিশাকে নিয়ে পারিবারিক জীবনে ব্যস্ত তাঁরাও। ইন্ডিয়া ডটকম।

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার