,

ব্রাহ্মনবাড়িয়ায় বাসা থেকে ধরে নেয়ার পর গুলি বিদ্ধ লাশ মিলেছে

news-image

আমিরজাদা চৌধুরী ,ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া বাসা থেকে আটকের কয়েক ঘন্টার মধ্যেই গুলি বিদ্ধ লাশের খোজ পায় স্বজনরা। নিহত ব্যক্তির নাম মোঃ কাউসার ভূইয়া। নিহতের স্ত্রী রিনা বেগম জানান, ২ দিন আগে পুলিশের সোর্স মোড়াইলের বাসিন্দা মুস্তাকিম তার স্বামীর বিরুদ্ধে মামলা আছে বলে ৫ হাজার টাকা দাবী করে। তাদের পক্ষ থেকে ৫ হাজার টাকাও পরিশোধ করা হয়। শনিবার বিকেলে বাড়ির সামনে থেকে সাদা পোশাকধারীরা তাকে ধরে নিয়ে যায়। পরে সদর থানা যোগাযোগ করলে পুলিশ জানায় এ নামে কাউকে আনা হয় নি। তারা ডিবি অফিস ও র‌্যাবের সাথে যোগযোগ করেও তার সন্ধান পায় নি। সকালে একটি পিকআপ ভ্যানে করে হাসপাতালে লাশ আনার সময় তাদের সন্দেহ হলে হাসপাতালে এসে তার স্বামীর লাশ দেখতে পায়। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। স্থানীয় সুত্র বলছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসার সাথে সর্ম্পক্ত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি ডিবি পুলিশই বলতে পারবে। এ ব্যাপারে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের