,

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। ৪৬তম স্বাধীনতা দিবসের প্রথম প্রহর ২৬ মার্চ ভোর ৬টা ১ মিনিটে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। তার পরপরই প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় তারা ৭১’র মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিউগলে করুণ সুর বাজায়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে খুলে দেয়া হয় স্মৃতিসৌধে প্রধান ফটক। এসময় সর্বস্তরের জনগণের ঢল নামে স্মৃতিসৌধে। তাদের মুখে বিজয়ের ডাক ‘জয় বাঙলা’র স্লোগন। আগতদের অনেকেই ‘২৫মার্চ’ আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের স্বীকৃতির আদায়ে সরকারের জোর তৎপরতা চালানোর আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের