,

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২

news-image

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।

আজ রোববার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার জয়রামপুর গ্রামে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কে ট্রাকের সঙ্গে স্থানীয় যানবাহন ভটভটির সংঘর্ষে হতাহত হওয়ার এই ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে আটজন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর চারজন মারা যান।

প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুয়ায়ী, হতাহত হওয়া ব্যক্তিরা ভটভটির আরোহী ছিলেন। তাঁরা সবাই শ্রমিক। তাঁদের বাড়ি দামুড়হুদা উপজেলায়।

দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।নিহত ব্যক্তিদের লাশ একই হাসপাতালের মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের