,

কানে তীব্র ব্যথা হলে করণীয়

স্বাস্থ্য ডেস্ক : কানে তীব্র ব্যথা হলে অনেক সময় সহ্য করা যায় না। কানে ব্যথার অন্যতম কারণ হচ্ছে একিউট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বা এক ধরনের কানের সমস্যা। কানে তীব্র ব্যথা হলে নাক দিয়ে পানি পড়তে পারে, মধ্য কর্ণের পর্দা লাল হয় ইত্যাদি। সাধারণত যদি মধ্য কর্ণে কোনো ফ্লুইড বা পানি জমে তাহলে এধরনের সমস্যা হয়।

এ ব্যাপারে বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. আবু হানিফের অভিমত হচ্ছে, কানের ব্যথার ধরন অনুযায়ী চিকিৎসা দেয়ার প্রয়োজন হয়। এক্ষেত্রে অ্যামোক্সিসিলিন জাতীয় এন্টিবায়োটিক ১০ দিন পর্যন্ত সেবনের প্রয়োজন হয়। এছাড়া নাকে এন্টাজল জাতীয় ড্রপ দেয়া যেতে পারে। যদি কানে ইনফেকশন হয় তবে সিপ্রোফ্লকসিন জাতীয় কানের ড্রপ দেয়া হয়।

এছাড়া কানে যদি অল্প ব্যথা থাকে তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যায়। তবে তীব্র ব্যথা হলে ডাইক্লোফেনাক সোডিয়াম জাতীয় ব্যথা নাশক ওষুধ সেবনের প্রয়োজন হতে পারে। তবে সবচেয়ে ভাল হয় কানের তীব্র ব্যথা হলে কোনো সংশ্লিষ্ট চিকিৎসাকের পরামর্শ নেয়া।

লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের