,

বিমানবন্দরে একজনের বেশি আত্মীয় না নেওয়ার অনুরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : নিরাপত্তাব্যবস্থাকে সুষ্ঠু করার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজনের বেশি আত্মীয় না নেওয়ার অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও জনস্বার্থে আজ শনিবার এই নির্দেশনা জারি করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম আজ রাতে সাংবাদিকদের বলেন, বিদেশগামী যাত্রীদের সঙ্গে কখনো কখনো বেশ কয়েকজন আত্মীয় আসেন বিদায় জানাতে। ভেতরে ঢোকার আগে তাদের প্রত্যেককে পরীক্ষা করা সময়সাপেক্ষ ব্যাপার। তাই নিরাপত্তাব্যবস্থাকে সুষ্ঠু করার স্বার্থেই একজনের বেশি স্বজন না আনার অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, বিমানবন্দরের বাইরের দিকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ফটকগুলোয় আগে একজন সদস্য দায়িত্ব পালন করতেন, এখন সেখানে দুজন করে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরদারিও বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে