,

‘মুক্তিযুদ্ধকে স্বীকার করে না বলেই গণহত্যা দিবসে বিএনপির কর্মসূচি নেই’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি মুক্তিযুদ্ধকে স্বীকার করে না বলেই ২৫ মার্চ গণহত্যা দিবসে তাদের কোনো কর্মসূচি নেই।

আজ শনিবার বিকেলে রাজধানীর পুরান ঢাকার লালবাগের আজাদ অফিস সংলগ্ন বালুর মাঠে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি নিজেদের মুক্তিযুদ্ধের দল বলে দাবি করলেও ২৫ মার্চ তাদের কোনো কর্মসূচি নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘যারা ২৫ মার্চ পালন করে না, তারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। ’

তিনি বলেন, বিএনপিকে দল হিসেবে তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করতে হবে। তা না হলে তারা যে পাকিস্তানের চিন্তা ধারণ করে তা পরিষ্কার হয়ে যাবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মো. সাঈদ খোকন ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার