,

সিলেটে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, নিহত ২

নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন।

সিলেটের আতিয়া মহলে প্যারা কমান্ডোর জঙ্গিবিরোধী অভিযানের চলাকালে সন্ধ্যা ৭টার দিকে বোমা বিস্ফোরণের এ ঘটনা ঘটলো।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. জেদান আল মূসা জানিয়েছেন, বোমা বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন।
তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, সেনাবাহিনী জঙ্গিবিরোধী অভিযানের বিষয়ে যে জায়গায় ব্রিফিং করেছিল বোমা বিস্ফোরণের স্থানটি তা থেকে ২০০ ফুট দূরে। বোমা বিস্ফোরণের সময় চেকপোস্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তবে পুলিশের কোনো সদস্য বিস্ফোরণে আহত হয়েছেন কি না নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের কেউ আত্মঘাতী কি না তাও জানা যায়নি।

সেখানে কঠোর নিরাপত্তা ছিল। কঠোর নিরাপত্তার মধ্যেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় গুরুতর আহত ‘সিলেট মানচিত্র’র ফটো সাংবাদিক মো. আজমল আলীসহ ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সিলেটে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে প্যারা কমান্ডো। সকাল ৯টা ৩৫ মিনিটে ‘অপারেশন টোয়ালাইট’ শুরু করে সেনাবাহিনী। ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের সাঁজোয়া যান ও কয়েকটি অ্যাম্বুলেন্স।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে