,

যৌন হয়রানির অভিযোগ তুলেছেন শিল্পা

বিনোদন ডেস্ক : প্রযোজক সঞ্জয় কোহলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শিল্পা শিন্ডে।

ভাসাইয়ের ওয়ালিভ থানায় দায়ের করা এফআইআর-এর বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এ অভিনেত্রী বলেছেন, ‘গত বছর আমি শারীরিক অসুস্থতায় ভুগেছি ও বিষন্নতার সঙ্গে লড়াই করেছি। আমি জানি ইন্ডাস্ট্রির অনেক নারী বিষয়টি নিয়ে মুখ খুলতে ভয় পান, কিন্তু তাদের পক্ষ থেকে আমি কথা বলতে চাই।’

শিল্পা দাবি করেছেন সঞ্জয় তাকে ‘সেক্সি’ বলে ডাকতেন। তাকে জোরপূর্বক আলিঙ্গন করার চেষ্টা করেছেন এবং তার কোমরে ও বুকে হাত দিয়েছেন।

এ অভিনেত্রী বলেন, ‘একবার তিনি আমাকে হয়রানি করলে মেকআপ-ম্যান পিঙ্কু পাটওয়া তা দেখে ফেলে, পরদিন তাকে চাকরি থেকে বহিষ্কার করা হয়েছিল। যখন আমি তাকে এ ব্যাপারে অগ্রাহ্য করি তখন আমাকেও শো থেকে বের করে দেয়া হয়।’

শিল্পা শিন্ডে বলেন, ‘আমার আইনজীবী নিয়ে এই সপ্তাহে তিনবার থানায় গেছি। পুলিশ এই ব্যাপারে সম্পূর্ণ উদাসীনতা দেখিয়েছেন।’

এর আগে ‘ভাবিজি ঘর পার হ্যায়’ শো থেকে বাদ পড়ার পর প্রযোজকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনেছিলেন শিল্পা। পরবর্তীতে তার বিরুদ্ধে ‘সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন’ পদক্ষেপ নিয়েছিল এবং তিনি আর কোনো শোয়ে কাজ করতে পারেননি।

সঞ্জয় এবং তার স্ত্রী বেনেইফার ‘এডিট টু প্রোডাকশন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালান। তারা এই অভিনেত্রীর বিরুদ্ধে ১২ কোটি রুপি ক্ষতিপূরণের মামলা দায়ের করেছিলেন।

বিনেইফার শিল্পার এ দাবিকে অস্বীকার করে বলেন, ‘তিনি (শিল্পা) যে লোকসান করেছেন আমরা তার বিরুদ্ধে শক্ত মামলা দায়ের করেছি। এটি কোটি কোটি টাকার মামলা। বিচারব্যবস্থার ওপর আমাদের আস্থা রয়েছে। তার সঙ্গে আদালতে দেখা হবে।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে