,

‘জঙ্গিবাদ জিইয়ে সরকার ফায়দা হাসিলে ব্যস্ত’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার জঙ্গি সমস্যার সমাধানে আন্তরিক নয়। তারা জঙ্গিবাদকে জিইয়ে রেখে ফায়দা হাসিল করতে চাইছে।

শনিবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে তিনি কথা বলেন।

যুবদল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর তোলা আলোকচিত্র প্রদর্শনীর এ আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান সরকার জঙ্গিবাদ সমস্যার সমাধান হোক তা চায় না। তারা এটি থেকে ফায়দা হাসিল করতে।’

সময় থাকতে জঙ্গিবাদের সমাধান না করলে দেশের অবস্থা ভয়াবহ হবে বলেও সতর্ক করেন তিনি।

এ সময় আর উপস্থিত ছিলেন- যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, জ্যেষ্ঠ সহসভাপতি মোর্ত্তাজুল করিম বাদরু, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ