,

বাংলাদেশ ব্যাংকে আগুন লাগার ঘটনা স্বাভাবিক : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের ভবনে আগুন লাগার ঘটনা স্বাভাবিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমিতে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কোনো নাশকতার কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে কি না- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগুন লাগার ঘটনা স্বাভাবিক। বিভিন্ন কারণেই এটি ঘটতে পারে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠনের দরকার নেই।

বাংলা একাডেমির মহাপরিচালক বিশিষ্ট ফোকলোরবিদ ও গবেষক অধ্যাপক শামসুজ্জামান খান রচিত কিশোর সমগ্র বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত বলেন, আজকে চমৎকার একটি দিন, চমৎকার একটি অনুষ্ঠান। শিশুদের দিনে শামসুজ্জামান খান শিশু সাহিত্যের বই কিশোর উপহার দিয়েছেন। বইটি সাহিত্যে গুরুত্বপূর্ণে ভূমিকা রাখবে। বইয়ের ৫৬টি রচনার সবগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে সবগুলো পাওয়া যাবে। লোক কথা সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, বইটিতে ১০০ পৃষ্ঠা জুড়ে ফুটবল খেলা অদ্যোপান্ত তুলে ধরা হয়েছে। আমরা জানতাম ফুটবল ভারত মহাদেশের সৃষ্টি, না বইটি পড়ে জানলাম এটি চীনে জন্ম। ফুটবল আমাদের জাতীয় এবং জনপ্রিয়। শামসুজ্জামান খান খুবই চমৎকার ভাবে খেলার বিষয়টি লিপিবদ্ধ করেছেন।

শিশু সাহিত্যিক হাশেম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরী, গবেষক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, শিশু সাহিত্যিক আমিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে