,

সিলেটের ‘জঙ্গি আস্তানা’য় প্যারা-কমান্ডো সদস্যরা

নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’য় উপস্থিত হয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা। আজ শুক্রবার রাত পৌনে আটটার দিকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এ সোয়াট টিমের চলমান অভিযানে যোগ দেন মেজর রোকন ও মেজর রাব্বীর নেতৃত্বাধীন প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার গোলাম কিবরিয়া বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে, ভেতরে কি পরিমাণ গোলাবারুদ ও জঙ্গি আছে সে ব্যাপারে। তবে পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুকূলে বলে।

আজ শুক্রবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘেরাও করে রাখে পুলিশ। এরপরে বিকেল ৪টা ৫৬ মিনিটে সেখানে অভিযান শুরু করে ঢাকা থেকে যাওয়া সোয়াট টিমের সদস্যরা। তাদের সঙ্গে যোগ দেন ঢাকা থেকে যাওয়া ৪ সদস্যের বোম্ব ডিসপোজাল ইউনিট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে