,

‘জঙ্গি আস্তানা ঘিরে ফেলেছে সোয়াত’

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় সন্দেহজনক জঙ্গি আস্তানায় অভিযানের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। তারা আস্তানাটি ঘিরে ফেলেছে। আজ শুক্রবার বেলা ৩টা ৪০ মিনিটের দিকে সড়কপথে ঘটনাস্থলে পৌঁছায় সোয়াতের একটি দল। মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন গণমাধ্যমকে জানান, বেলা একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত হ্যান্ডমাইকে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্য ১টা ৪৮ মিনিট থেকে ২টা ১৬ মিনিট পর্যন্ত জঙ্গিরা সাড়া দিয়েছিল। এরপর থেকে আর কোনো উত্তর নেই। সোয়াতের টিম আসায় এখন অভিযানের পরিকল্পনা করা হচ্ছে।

প্রাথমিক প্রস্তুতি হিসেবে পুলিশ ইতিমধ্যে সাধারণ উৎসুক মানুষদের নিরাপদ দূরত্বে সরিয়ে নিচ্ছে। উল্লেখ্য, ওই বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন কয়েকজন জঙ্গি অবস্থান করছে বলে ধারণা পুলিশের। দোতলা থেকে পাঁচতলা পর্যন্ত ২৯টি ইউনিটে ২৯টি পরিবার রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের