,

দেশের অস্তিত্বের প্রশ্নে আপস নয় : ফখরুল

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার প্রয়োজন আছে। কিন্তু আসন্ন এই ভারত সফরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি হলে তা দেশের মানুষ মেনে নেবে না। বিএনপিও দেশের অস্তিত্বের প্রশ্নে আপস করবে না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে ভাসানী মিলনায়তনে এক সভায় তিনি এ সব কথা বলেন।

‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে শোভাযাত্রা সফল করতে এ সভার আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে, সেগুলো সমাধান করতে হবে। এর বাইরে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের স্বার্থবিরোধী, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি এ দেশের মানুষ মেনে নেবে না। কারণ দীর্ঘকাল ধরে এদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে মাথা উচু করে দাঁড়িয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, সেগুলো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। কী চুক্তি সই হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমে এ বিষয়ে যা প্রকাশিত হচ্ছে, তা উদ্বেগের।

সরকার রাজনৈতিকভাবে জঙ্গিবাদ ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করতে চায় অভিযোগ করে ফখরুল বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় সব দল ও মতের মানুষকে এক করতে হবে। অথচ অবস্থা এমন যে জঙ্গিবাদ নিয়ে কথা বলা যাবে না। কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘আমরা এখন স্বাধীন আছি কি না-সেটা একটা বড় প্রশ্ন দেখা দিয়েছে। ব্যক্তি স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা নেই। অর্থনৈতিক স্বাধীনতা হুমকির মুখে। বিশেষ করে প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে যে সমস্ত বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো নিঃসন্দেহে জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে।’

সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা