,

খাবারের পর মদ চাই এই মহিষের

news-image

 

বয়স মাত্র সাত। তাতে কি। প্রতিবেলা খাবারের পর পানি নয়, সুরাতেই তৃষ্ণা মেটায় সুলতান। তাও যেকোনো মদ নয়, চাই উৎকৃষ্ট মানের বিদেশি স্কচ। এমন বিলাসী অভ্যাসে সুলতানের ওজন বেড়ে দাঁড়িয়েছে ১৭শ’ কেজিতে। তারপরও সুলতানের এমন শখ পূরণে উদ্যোগী তার মালিক।

ভারতের হরিয়ানা রাজ্যের কৈশল জেলার বাসিন্দা রাম নরেশ বেনিবালেরই পোষ্য মহিষ সুলতান। তবে সুলতানের এমন নবাবী শখ নিয়ে একটুও বিব্রত নন মহিষ ব্যবসায়ী রাম নরেশ। তার কাছে একই প্রজাতির আরো ১৭-১৮টি মহিষ থাকলেও সুলতানই ভিন্ন ধাঁচের।

রাম নরেশ জানান, সুলতানের একটাই দাবি, খাদ্যতালিকায় প্রতিদিন থাকতেই হবে স্কচ। সকালে দেশী ঘিয়ের ১০-১৫টা মালপোয়া ও কয়েক কেজি দুধের পরই চাই স্কচ। আবার সন্ধ্যার খাবারের পর চাই ১০০ মিলিগ্রাম স্কচ।

সুলতানের স্বাস্থ্যের কথা ভেবে ইদানিং মঙ্গলবারটা ড্রাই ডে রাখেন রাম। তবে আদরের পোষ্যের একঘেয়েমি কাটাতে বিভিন্ন ব্র্যান্ডের স্কচের ব্যবস্থা করা হয়েছে। সোমবারের মেনু ব্ল্যাক ডগ, বুধবার ১০০ পাইপ, বৃহস্পতিবার ভ্যালেন্টাইন, শুক্রবার ব্ল্যাক লেবেল ও শনিবার সিভার্স রিগ্যাল।

পাঁচ বছর আগে দুই বছরের সুলতানকে মাত্র দুই লাখ ৪০ হাজার টাকায় কিনেছিলেন রাম নরেশ। এখন এর মূল্য ২১ কোটি টাকা। সুলতানের সৌখিনতার পেছনে এই বিপুল ব্যয় ওর আয়ের মাত্র ৭ শতাংশের সমান। সুলতানের প্রতি শুক্রাণুর মূল্য ৩০০ টাকা। বছরে এর প্রায় ৩০ হাজারের বেশি শুক্রাণু বিক্রি হয়। যা থেকে ৯০ লাখ টাকারও বেশি আয় হয়।

এছাড়া মাতাল মহিষের খ্যাতি শুধু সৌখিনতার জন্যই নয়। ২০১৩ সালে রাষ্ট্রীয় পশু সৌন্দর্য প্রতিযোগিতায় তিনবার জাতীয় স্তরে বিজয়ী হয়েছে সুলতান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের