,

সুন্দরগঞ্জে আ.লীগ প্রার্থী জয়ী

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ আসনের (সুন্দরগঞ্জ) উপনির্বাচনে বেসরকারিভাবে সংসদ সদস্য (এমপি) আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ নির্বাচিত হয়েছেন।

তিনি ৯০ হাজার ১৭১ ভোট পেয়েছেন। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

বুধবার রাত সাড়ে ৮টায় রিটার্নিং কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে ১ লাখ ৬৬ হাজার ৬১৮টি ভোট পড়েছে।

এরআগে, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

উল্লেখ্য,২০১৬ বছরের ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ গ্রামের নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিহত হওয়ায় শূন্য ঘোষিত এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে