,

জামিন জালিয়াতিতে পাঁচজনকে ১৪ বছরের কারাদণ্ডাদেশ

news-image

আদালত প্রতিবেদক : জামিন জালিয়াতি করে ১০৬ আসামিকে মুক্ত করার মামলায় ঢাকার এক বেঞ্চ সহকারীসহ পাঁচজনের প্রত্যেককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ ড. মো. আখতারুজ্জামান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বরখাস্তকৃত বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ভূঁইয়া, মহানগর দায়রা জজ আদালতের নেজারত বিভাগের কর্মচারী শেখ মো. নাঈম, অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের উমেদার মো. আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন ও মো. ইসমাইল।

রায়ে বিচারক দণ্ডবিধির ৪৬৬ ও ৪৭১ ধারায় আসামিদের ১৪ বছর করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে দুটি ধারায় প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাস করে দুই মাস কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া উভয় ধারায় দেওয়া সাজা একই সঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) শওকত আলম এনটিভি অনলাইনকে বিষয়গুলো জানিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১২ আগস্ট ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোসলেহ উদ্দিন ও এমএলএসএস শেখ নাঈমসহ অজ্ঞাত কয়েকজন বিচারাধীন ৭৬টি মামলায় বিচারকের সিল-স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে ভুয়া জামিননামা তৈরি করে ১০৬ আসামিকে মুক্ত করেন। এ ঘটনাটি একটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে আদালতপাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ওই ঘটনায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. উবায়দুল করিম আকন্দ কোতোয়ালি থানায় একটি মামলা করেন।

পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৫ মার্চ তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. শফিউল্লাহ ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে