,

বিএনপির আন্দোলন এখন আষাঢ়ের তর্জন-গর্জন সার : কাদের

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন আন্দোলনের ডাক দিলে জনগণ সাড়া দেয় না। তাদের আন্দোলন এখন আষাঢ়ের তর্জন-গর্জন সার।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্ত শাহবাজপুর সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে এমন দাবি করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বিগত দিনে জনগণকে নিয়ে আন্দোলন করতে পারেনি। তারা বোমা সন্ত্রাস করেছে। নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। বোমা সন্ত্রাসের কারণে বিএনপি জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে গেছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণের ভোটে জয়ী হতে পারবে না জেনেই তারা উগ্র সাম্প্রদায়িক অপশক্তিকে ম“ দিচ্ছে। এ অপশক্তির কেউ মারা গেলে বিএনপির দৃষ্টিতে তারা ভালো মানুষ হয়ে যায়।
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, যে অপশক্তি সন্ত্রাস করছে তাদের বিরুদ্ধে পুলিশ সাহসী অভিযান করে প্রসংশা কুড়িয়েছে, আর তাতেই বিএনপির গায়ে জ্বালা ধরেছে।
এছাড়া মন্ত্রী বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন চূড়ান্ত পর্যায়ে। আগামী সপ্তাহে এটি মন্ত্রিসভায় উঠবে এবং পরবর্তী সংসদ অধিবেশনে সেটা পাশ হতে পারে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের