,

অজগর দিয়ে ঘাড় ম্যাসাজ

news-image

 

লাইফস্টাইল ডেস্ক : সেলুনে বা পার্লারে রূপচর্চার খাতিরে যাওয়া এখন নারী-পুরুষের জন্য অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিজেদের রূপ লাবণ্য বাড়াতে কত কিছুই না করতে হয়।

একেক দেশের সেলুনে কাস্টমারদের মন জয় করতে সেলুনের কর্মকর্তা-কর্মচারীরাও অফারের কমতি রাখছেন না। তবে কোনো সেলুনে অজগর সাপ খদ্দেরদের ঘাড় ম্যাসাজ করে দিচ্ছে, এমন দৃশ্য কেউ কখনো দেখেছেন?

সে দৃশ্য এখন দেখা যাচ্ছে জার্মানির এক সেলুনে। ড্রেসডেনে ‘হার মোড টিম’ সেলুনের মালিক ফ্রাংক ডোহলিন। তিনি মন্টি নামের ১৩ বছর বয়সি এক অজগর সাপকে দিয়ে কাস্টমারের ঘাড় ম্যাসাজের কাজ করছেন এখন।

ডোহলিন বলেছেন, সাউথ আফ্রিকা ভ্রমণে গিয়ে এমন এক ম্যাসাজ টেকনিক দেখে অনুপ্রাণিত হন তিনি। এখন এই অজগর সাপ দিয়ে ম্যাসাজের বিষয়টি নাকি বেশ জমজমাট হয়ে উঠেছে তার সেলুনে। সপ্তাহের দুই দিন কাস্টমারের ঘাড় ম্যাসাজের কাজে ব্যবহার করা হয় মন্টিকে। তবে এর জন্য আগে কাস্টমারকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। এরপরই বাসা থেকে ওই অজগরকে সঙ্গে নিয়ে আসেন ডোহলিন। ৪ ফুট লম্বা অজগরটির শরীরের ৯০ শতাংশই মাংসপেশি, তাই কাস্টমারদের ঘাড় সে খুব ভালোভাবে ম্যাসাজ করতে পারে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা