,

র‍্যাংকিংয়ে ছয়ে ওঠার দারুণ সুযোগ বাংলাদেশের

news-image

 

স্পোর্টস ডেস্ক :ক্রিকেটে স্বপ্নের মতো সময় কাটছে বাংলাদেশের। কলম্বো টেস্ট জিতে ক্রিকেট বিশ্বে এখন আলোচনার শীর্ষে সাকিব-তামিমরা। তবে কেবল জয়-পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই টাইগারদের ক্রিকেট আলোচনা, সময় এসেছে পারফরম্যান্সের দিক থেকেও বাকি দলগুলোকে ছাড়িয়ে যাওয়ার। নিজেদের জয়ের সঙ্গে এখন অন্যদের হারটাও কামনা করে চলছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ৩-০ ব্যবধানে জিতলেই ওয়ানডে র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ। এর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ওয়ানডে সিরিজের দিকেও তাকিয়ে থাকবে বাংলাদেশ। কারণ ক্যারিবীয়দের বিপক্ষে পাকিস্তান যদি হোয়াইটওয়াশ হয় তাহলে র‍্যাংকিংয়ে নবম স্থানে নেমে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান, সে ক্ষেত্রে আটে উঠে যাওয়ার মাধ্যমে সরাসরি ২০১৯ সালের বিশ্বকাপে জায়গা করে নেবে ওয়েস্ট ইন্ডিজ।

টেস্টেও র‍্যাংকিংয়ের উন্নতি হতে পারে বাংলাদেশের। সে ক্ষেত্রে বাংলাদেশ চাইবে পাকিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে যেন হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২২ এপ্রিল থেকে কিংসটনে শুরু হচ্ছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন টেস্টের সিরিজ। এরপর আগামী আগস্ট থেকে শুরু হবে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। দুটি সিরিজেই ওয়েস্ট ইন্ডিজ যদি হোয়াইটওয়াশ হয় তাহলেই টেস্ট র‍্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এই জয়ের পর আইসিসির সবশেষ প্রকাশিত র‍্যাংকিংয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। শততম টেস্টে জিতে পাঁচ পয়েন্ট বেড়েছে মুশফিকের দলের। ৬১ থেকে বেড়ে ৬৬-তে উঠে গেছে টাইগাররা। বাংলাদেশের চেয়ে কেবল মাত্র ৩ পয়েন্টে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে