,

নাশকতার পরিকল্পনাকারী পাঁচ ‘জঙ্গি’ কারাগারে

news-image

মিরপুর ও কাফরুল এলাকার সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনাকারী হিসেবে গ্রেফতার পাঁচ ‘জঙ্গি’কে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার বিকেলে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলাম মমলার মূল নথি না থাকায় ওই পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন আদালত।

গ্রেফতার হওয়া পাঁচজন হলেন- অলিউজ্জামান ওরফে অলি (২৮), আনোয়ারুল আলম (২৯), সালেহ আহাম্মেদ শীষ (২২), আবুল কাশেম (২৭) ও মো. মোহন ওরফে মহসিন (২০)।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম মঙ্গলবার দুপুরে তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন।

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা থেকে সোমবার রাতে ওই পাঁচ ‘জঙ্গি’কে আটক করা হয়। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি-অপারেশন্স) কর্নেল আনোয়ার লতিফ খান দাবি করেন, ‘তাদের মিরপুর ও কাফরুল এলাকার সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা ছিল।’

তিনি আরও বলেন, “পাঁচজনের মধ্যে দু’জন প্রকৌশলী রয়েছেন। তারা সবাই একটি সেলের সদস্য। প্রায় সোয়া এক বছর তারা একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের সদস্য সংখ্যা ১০-১২ জন। এদের অধিকাংশই মিরপুর ও কাফরুল এলাকার বাসিন্দা।”

র‌্যাবের ওই কর্মকর্তা বলেন, “এ সেলের নিয়ন্ত্রক অলিউজ্জামান ওরফে অলি। এ জঙ্গি সেল মিরপুর ও কাফরুল এলাকার একটি সরকারি স্থাপনায় নাশকতার পরিকল্পনা করেছিল। নাশকতার কার্যক্রম পরিচালনার জন্য তারা মনির ও সালমান ওরফে আবদুল্লাহকে দায়িত্ব দেয়। তাদের দু’জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

কোন সরকারি স্থাপনায় হামলার পরিকল্পনা ছিল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্টভাবে স্থাপনার নাম বলা যাবে না। তাহলে সেখানকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করতে পারে।’

আটকের সময় তাদের কাছ থেকে খেলনার পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম ও ‘উগ্রপন্থী বই’ উদ্ধার করা হয়।

র‌্যাবের এডিজি জানান, আসামিদের মধ্যে অলিউজ্জামান ২০১২ সালে বুয়েট থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেন। বর্তমানে তিনি একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। ২০১৫ সালের শেষে তিনি সারোয়ার-তামিম গ্রুপে অন্তর্ভুক্ত হন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে