,

নতুন সিনেমায় নিপুণ

news-image

বিনোদন প্রতিবেদক : সিনেমায় অভিনয় করে নিপুণ দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। বছরখানেক ধরে তাঁর আরেকটি পরিচয়, তিনি ব্যবসায়ী। মাস দুয়েক আগে এই অভিনেত্রী জানিয়েছিলেন, আপাতত অভিনয় থেকে দূরে থাকতে চান। মন দিতে চান ব্যবসায়। গতকাল সোমবার দুপুরে নিপুণের সঙ্গে কথা হলে জানা গেল তিনি শুটিংয়ে ব্যস্ত।

নিপুণ জানালেন, গত শুক্রবার থেকে ঢাকার আফতাবনগরের একটি শুটিংবাড়িতে নতুন একটি সিনেমার শুটিং করছেন। নাম ধূসর কুয়াশা। পরিচালক উত্তম আকাশ।

সিদ্ধান্ত বদলানোর কারণ? নিপুণ বলেন, ‘আমি এই মুহূর্তে অভিনয় করার পক্ষে ছিলাম না। ব্যবসায়িক কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে পরিচালক উত্তম আকাশ ভাই যোগাযোগ করলেন। তিনি নাছোড়বান্দা, আমাকেই অভিনয় করতে হবে। তাঁকে বললাম, আমাকে কিন্তু ছাড় দিতে হবে। তিনি সবকিছু শুনে রাজি হলেন। তাই সময় বের করে সেভাবেই শুটিং করছি।’

২০১৬ সালের শুরুতে সর্বশেষ সিনেমার শুটিং করেন নিপুণ। ছবি দুটি হচ্ছে দেলোয়ার জাহান ঝন্টুর বায়ান্ন থেকে একাত্তর ও তৌকীর আহমেদের অজ্ঞাতনামা। ধূসর কুয়াশা ছবিতে নিপুণের বিপরীতে অভিনয় করবেন নবাগত মুন্না। সংগীত পরিচালক হিসেবে আছেন ইমন সাহা।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের