,

নাসিরনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মহিলাসহ আহত ৪০

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : নাসিরনগরের ধরমন্ডল গ্রামে আজ সোমবার দুপুরে দু‘পক্ষে সংঘর্ষে মহিলাসহ প্রায় ৪০ জন আহত হয়েছে। আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রিয়াজ উদ্দিন ও সিদ্দিক আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই গ্রামে পুলিশ মোতায়েন ছিল।

পুলিশ ও এলাকবাসী জানা গেছে, আধিপাত্য বিস্তার নিয়ে ওই গ্রামেরই দু’টি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বেলা ১২টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।প্রায় দু‘ঘন্টা ব্যাপী সংঘর্ষে মহিলাসহ প্রায় ৪০ জন আহত হয়।সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। সংঘর্ষে আহতদের মধ্যে আদর আলী (৩০), স্বপন(২২), জাহানারা(৪০), শাহজাহান(২৬), সোহেল(২৫)সহ বেশ কয়েকজনকে হবিগঞ্জ ও সিলেট ওসমানী নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধরমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. বাহার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,পূর্ব শক্রতার জের ধরে দু’টি পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু জাফর জানান, এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি। কেউ অভিযোগ দিলে সে অনুযায়ি যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের