,

জাকির নায়েককে সমন পাঠালো এনআইএ

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিতর্কিত ধর্ম প্রচারক ড. জাকির নায়েক-কে নতুন করে সমন পাঠাল ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা(এনআইএ)। ৩০ মার্চের মধ্যে তাকে তদন্তকারী কর্মকর্তাদের মুখোমুখির হওয়ার কথাও বলা হয়েছে সমনে।

সূত্রে খবর, সন্ত্রাস বিরোধী আইন মামলায় এনআইএ’এর নয়াদিল্লির সদর কার্যালয় থেকেই এই সমন পাঠানো হয়েছে জাকির নায়েককে। এর আগে গত মার্চের শুরুর দিকে প্রথমবার তাঁকে সমন পাঠায় এনআইএ এবং ১৪ মার্চের মধ্যে জাকির নায়েককে গোয়েন্দাদের মুখোমুখি হওয়ার কথা বলা হয়। যদিও সেসময় হাজির হয়নি জাকির।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ভারতের বাইরে অবস্থান করছেন তিনি। গত বছরের ১ জুলাই ঢাকার গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলার পরই জাকির নায়েকের নাম সামনে আসে। জানা যায় হামলায় যুক্ত দুই জঙ্গি জাকিরের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিল। বিষয়টি সামনে আসার পরই জাকিরের বিরুদ্ধে তদন্ত শুরু করে ভারত সরকার। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত বছরের ১০ নভেম্বর আইআরএফ-কে ৫ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট (ইউএপিএ) ধারায় অভিযোগ এনে জাকিরের এনজিও’কে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু গ্রেফতার এড়াতে জাকির নায়েক (৫১) এই মুহুর্তে সৌদি আরবে অবস্থান করছেন বলে খবর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের