বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রনবীরের সঙ্গে যোগ দিলেন কারিশমা

news-image

 

বিনোদন ডেস্ক : নির্মিত হচ্ছে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিক। এর কেন্দ্রীয় চরিত্র রূপায়ন করছেন রনবীর কাপুর।

দিন যত গড়াচ্ছে এ সিনেমা নিয়ে ততই মজার বিষয় বেরিয়ে আসছে। ইতিমধ্যে সিনেমাটিতে যোগ দিয়েছেন সোনম কাপুর, আনুশকা শর্মা, দিয়া মির্জা, মনিশা কৈরালা। এবার রনবীরের সঙ্গে এ সিনেমায় যোগ দিলেন কারিশমা তান্না। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, বাস্তব জীবনে সঞ্জয় দত্তকে পছন্দ করতেন এমন এক নারীর চরিত্রে অভিনয় করবেন কারিশমা তান্না। ইতিমধ্যে এ সিনেমার শুটিংয়ের জন্য ৩ দিনের শিডিউল দিয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে কারিশমা বলেন, ‘যদিও আমার চরিত্রটি বর্ধিত ক্যামিও চরিত্র কিন্তু বায়োপিকে এটি গুরত্বপূর্ণ।’

সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করছেন রনবীর কাপুর। মনিশা কৈরালা সঞ্জয় দত্তের মা নার্গিস দত্তর চরিত্রে অভিনয় করছেন। দিয়া রূপায়ন করছেন মান্ন্যতা দত্তর চরিত্র। এদিকে সাংবাদিক চরিত্রে অভিনয় করছেন আনুশকা শর্মা, সঞ্জয়কে পছন্দ করতেন এমন আরেক নারীর চরিত্র রূপায়ন করছেন সোনম কাপুর।

সঞ্জয় দত্তের বর্ণিল জীবনের একটি বিশেষ অংশকে নিয়েই ‘দত্ত’ শিরোনামে সিনেমাটি নির্মাণ করছেন রাজকুমার হিরানি। বর্তমানে এ সিনেমার শুটিং মু্ম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু