,

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৮’শ বস্তা সরকারি চালসহ আটক- ৫ (ভিডিও)

news-image

আমিরজাদা চৌধুরী , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৪০ মেট্রিক টন চালসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা এগ্রো ফুড নামের একটি রাইছ মিল থেকে র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকরা হলেন, রাইছ মিল মালিক কামাল মিয়া, ট্রাক চালক জসিম উদ্দিন, আবদুস ছাত্তার ও রানা এবং মুসলিম মিয়া।
র‌্যাব জানায়, নরসিংদীর শিবপুর ও শেপুর জেলা সদর থেকে দুটি ট্রাকে করে সরকারি চাল আশুগঞ্জে নিয়ে আসা হচ্ছে- গোপনে এমন সংবাদ পেয়ে র‌্যাবের একটি অভিযানিক দল সোমবার ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়নের আলমনগরের মক্কা-মদিনা এগ্রো রাইছ মিলে অভিযান চালায়। অভিযান চলাকালে রাইছ মিলের সামনে থাকা দুটি ট্রাক থেকে খাদ্য অধিদফতরের সিলযুক্ত ৮শ’ বস্তা (৪০ মেট্রিক টন) চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মিল মালিক ও দুই ট্রাকের চালক এবং চালক সহযোগীদের আটক করা হয়েছে।
র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কমান্ডার শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, এ ঘটনায় আশুগঞ্জ থানায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার