,

বাবার সামনে দুই মেয়েকে ধর্ষণ, গ্রেফতার ৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ভারতে চলন্ত গাড়িতে বাবার সামনে দুই মেয়েকে ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত সংঘবদ্ধ চক্রের পাঁচজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভারতের গুজরাটের দাহুদ জেলার দেবগড়ে ওই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ধর্ষিত ওই দুই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আরও আটজন পলাতক রয়েছে।

পুলিশকে ওই দুই কিশোরীর বাবা জানান, দেবগড়ে তার একটি দোকান রয়েছে। ঘটনার দিন তিনি সেখানেই ছিলেন। তার ১৩ ও ১৫ বছরের দুই মেয়েও তখন দোকানেই ছিল। হঠাৎ ১৩ জনের একটি দল নিয়ে কুমাত বারিয়া নামে এক ব্যক্তি তার দোকানে চড়াও হয়। তিনজনকেই একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। গাড়িতে ছিল ছয়জন। আর বাকিরা বাইকে করে গাড়িটিকে অনুসরণ করছিল। চলন্ত গাড়িতে তার চোখের সামনেই দুই মেয়েকে তারা একের পর এক ধর্ষণ করে। তার হাত-মুখ শক্ত করে চেপে ধরে রাখা হয়েছিল।

দুই মেয়ের ওপর এই নির্যাতন তাকে অসহায়ভাবেই সহ্য করতে হয়েছে। রএরপর গাড়ি মান্ধব গ্রামে পৌঁছলে তাদের বাইরে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্তরা।

পুলিশের কাছে গেলে ফল আরও খারাপ হবে বলে দুষ্কৃতিরা হুমকি দিয়ে যায়।

দুই কিশোরীর বাবা আরও জানান, কুমাত বারিয়ার সঙ্গে তার পুরনো শত্রুতা ছিল। কিছুদিন আগেই তার সঙ্গে ব্যবসা সংক্রান্ত কোনো এক ঝামেলায় কুমাতের ছেলেকে গ্রেফতার করে পুলিশ। তারপর থেকে বেশ কয়েকবার কুমাত তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছিল। এমনকি ঘটনার সময় কুমাত বারবারই তার ছেলের গ্রেফতারের প্রসঙ্গ টেনে আনছিল।

দেবগড় থানার এসআই ডি জি রাভাল জানান, দেবগড় সরকারি হাসপাতালে দুই কিশোরীর চিকিৎসা চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা