,

চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু আজ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা রবিবার বন্দর নগরীতে শুরু হবে। ২৫তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছিরউদ্দিন এবং এফবিসিসিআই-এর ভারপ্রাপ্ত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)-এর সভাপতি মাহবুবুল আলম জানান, রেলওয়ে পলো গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য মেলা। চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার চার লাখ বর্গফুট জায়গায় ৪৫০টিরও বেশি স্টল থাকবে। এর মধ্যে- ১৬টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, চারটি মিনি-মেগা প্যাভিলিয়ন, পাঁচটি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি স্ট্যান্ডার্ড প্যাভিলিয়ন, ১৭২টি প্রিমিয়ার মেগা বুথ এবং ২২টি মেগা বুথ স্থাপন করা হয়েছে।

তিনি জানান, দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলোসহ ভারত, ইরান, থাইল্যান্ড, মরিশাস এবারের মেলায় অংশ নেবে। এর মধ্যে বন্ধু রাষ্ট্র থাইল্যান্ড এবার ১৩তম বারের মতো চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে।

সিসিসিআই কর্মকর্তারা জানান, কড়া নিরাপত্তার পাশাপাশি এই বাণিজ্য মেলায় অংশগ্রহণকারী ও দর্শণার্থীদের সুবিধার জন্য ‘ওয়ান-স্টপ’ ব্যাংকিং সার্ভিস, ফার্স্ট সার্ভিস সেন্টার এবং ইমার্জেন্সি মেডিক্যাল সেন্টার থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বাণিজ্য মেলা দর্শণার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার