,

মহারাজের ঘূর্ণিতে দক্ষিণ আফ্রিকার বিশাল জয়

news-image

 

স্পোর্টস ডেস্ক :বৃষ্টির কারণে ডানেডিনে প্রথম টেস্টের ভাগ্য নির্ধারণ হয়নি। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার হাড্ডাহাড্ডি লড়াই শেষ হয় ড্রয়ে। তবে দুই দিন আগেই ফলাফলের মুখ দেখেছে ওয়েলিংটনে দ্বিতীয় টেস্ট, যেখানে ৮ উইকেটের জয় উদযাপন করেছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে থাকল প্রোটিয়ারা।

ওয়েলিংটনে অসাধারণ এ জয়ের কারিগর কেশব মহারাজ। টানা দ্বিতীয় ম্যাচে এক ইনিংসে ৫ উইকেট পেলেন এ প্রোটিয়া স্পিনার। ডানেডিনের মতো বেসিন রিজার্ভেও অসাধারণ পারফর্ম করেছেন তিনি। নিউজিল্যান্ডের ৬ উইকেট তুলে নিয়েছেন মহারাজ। তার বোলিং ফিগার ২০.২-৭-৪০-৬।

আর এ পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ডে বিরল কীর্তি গড়েছেন ২৭ বছর বয়সী। ১৯৭৩ সালের পর নিউজিল্যান্ডে প্রথম কোনও স্পিনার টানা দুই টেস্টে ৫ বা তার বেশি উইকেট পেলেন। ওই মৌসুমে পাকিস্তানের ইন্তিখাব আলম ডানেডিনে ৬ ও ৭ উইকেট নেন।

অবশ্য প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে প্রথম তোপটা দাগান মরনে মরকেল। তার পেসে নিউজিল্যান্ড ৩ উইকেট হারায় মাত্র ৬৪ রানে। টম ল্যাথাম, কেন উইলিয়ামসন ও নেইল ব্রুম- তিনজনই এ প্রোটিয়া পেসারের শিকার।

এর পর শুরু মহারাজের স্পিন জাদু। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণিতে এবার সত্যিই নাকানিচুবানি খেয়েছে স্বাগতিক ব্যাটসম্যানরা। তার বোলিংয়ে প্রতিরোধ গড়তে পারেননি কেউ। মাত্র তিন ব্যাটসম্যান দুই অঙ্কের রানের মুখ দেখেছেন।

মাঝে একটি উইকেট কাগিসো রাবাদা নিয়েছেন। আর বাকিগুলো গেছে প্রোটিয়া স্পিনারের ঝুলিতে। ৯০ রানের মধ্যে ৫ উইকেট হারানো নিউজিল্যান্ডকে কিছুটা মেরামতের চেষ্টা করেছিলেন ওপেনার জিত রাভাল ও বিজে ওয়াটলিং। ষষ্ঠ উইকেটে ৬৫ রানের জুটি গড়েন তারা। কিন্তু মহারাজের বলে কুইন্টন ডি ককের গ্লাভসে রাভাল ইনিংস সেরা ৮০ রানে ধরা পড়লে শুরু হয় আরেক দফা ব্যাটিং ধস। এবার ব্ল্যাক ক্যাপরা শেষ ৫ উইকেট হারায় ১৬ রানের ব্যবধানে।

৬৩.১ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮১ রানের। সময় শেষ হলেও ম্যাচ চতুর্থ দিনে না নিতে কয়েক ওভার বাড়তি খেলার সিদ্ধান্ত হয়।

কোনও বিপদের মুখোমুখি হতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে। মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় সফরকারীরা। জেপি ডুমিনি ২৪.৩ ওভারে জিমি নিশামকে একটি চার মেরে তিনদিনেই জয় নিশ্চিত করেন। তিনি অপরাজিত ছিলেন ১৫ রানে। ৩৮ রানে খেলছিলেন হাশিম আমলা।

এর আগে প্রোটিয়ারা ১ উইকেট হাতে রেখে ৩৪৯ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। দলীয় স্কোরবোর্ডে ৩৫৯ রান জমা পড়তেই শেষ উইকেট হারায় তারা। নিউজিল্যান্ডের ২৬৮ রানের প্রথম ইনিংসের জবাবে তাদের লিড দাঁড়ায় ৯১ রানের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের