,

আইএসের সম্পৃক্ততার দাবি র‌্যাবের অস্বীকার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গোষ্ঠিটির মুখপাত্র হিসেবে পরিচিত ‘আমাক মেসেজিং অ্যাপ’ টেলিগ্রামের মাধ্যমে এ দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ‘আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।’

এদিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। র‌্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, ‘বাংলাদেশে আইএস এর কোনো অস্তিত্ব নেই। শুক্রবার আত্মঘাতী হামলার তদন্তে এ পর্যন্ত আইএসের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের আগে দুপুর ১টার দিকে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্প সংলগ্ন র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালায় এক যুবক। ওই ঘটনায় হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়া হামলায় র‌্যাবের দুই সদস্য আহত হন।

ঘটনার পর থেকে দেশের সব বিমানবন্দর, কারাগার ও নদীবন্দরে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার