,

বঙ্গবন্ধুর স্মৃতিচারণে আবেগাপ্লুত শেখ রেহানা

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা শিশুদের সঙ্গে আলাপচারিতায় শৈশবে তার পিতার সংস্পর্শের স্মৃতিচারণ করেছেন। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। ছলছল করতে থাকে তার দুই চোখ।

জাতির জনকের ৯৮তম জন্মদিন উপলক্ষে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, আমরা যখন শিশু ছিলাম, তখন অধিকাংশ সময় বাবা ছিলেন কারাগারে। তাই অধিকাংশ সময় আমরা বাবার স্নেহ ও ভালোবাসা থেকে বঞ্চিত ছিলাম। তিনি বলেন, ‘আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন আমার বাবা অধিকাংশ সময় ছিলেন কারাগারে, লড়াই করেছেন দেশের জন্য।’

তিনি যখন শিশুদের প্রশ্ন করেন কে তোমাদেরকে স্কুলে নিয়ে যায়, জবাবে অধিকাংশ শিশুই জানায় তাদের বাবা। বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমি তোমাদের মতো ভাগ্যবান ছিলাম না। অধিকাংশ সময়ই হয় আমি একা যেতাম, নয়তো আমার মা স্কুলে নিয়ে যেতেন। ব্যতিক্রম হচ্ছে বাবা যখন কারাগারের বাইরে থাকতেন, তিনি আমাকে স্কুলে নিয়ে যেতেন।’

শেখ রেহানা বলেন, ‘বঙ্গবন্ধু যখন কাজ থেকে ফেরার সময় তাকে স্কুল থেকে তুলে নিতেন তখন ঈদের আনন্দের মতো খুশি লাগতো। ঈদের মতো ছুটির দিনগুলোতে অন্যান্য শিশুরা যখন বাবার সঙ্গে দোকানে গিয়ে কী কেনাকাটা করেছেন তা নিয়ে একে অপরের সঙ্গে গল্প করতো, তখন আমি নীরব থাকতাম। এক ছুটির দিন বাবা যখন বাড়িতে ছিলেন তখন আমি তাকে জোর করে নিউমার্কেট নিয়ে যাই। বঙ্গবন্ধু তাকে নিউমার্কেট নিয়ে যান এবং আইসক্রিম ও নতুন জামা-কাপড় কিনে দেন। সেদিন খুশিতে আমি নেচে উঠি।’

শেখ রেহানা বঙ্গবন্ধুর মতো মহান ব্যক্তিদের আরও বেশি জানার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান।তিনি মনোযোগ সহকারে পড়ালেখা করার এবং স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখার জন্য শিশুদের পরামর্শ দেন।

শেখ রেহানা ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির দিনগুলোর স্মৃতিচারণ করে বলেন, তার বয়স যখন তিন থেকে চার বছর তখন তার পরিবার এই বাড়িতে ওঠে। বঙ্গবন্ধু যখন কারাগারের বাইরে থাকতেন, তখন বাড়িতে তার সঙ্গে বাস্কেট বল ও ব্যাডমিন্টন খেলতেন। কারামুক্ত হয়ে যখন বাড়িতে থাকতেন, তখন তিনি তার সঙ্গে কথা বলতেন, কারাগারের গল্প শোনাতেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে