বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাথুস নেই ওয়ানেড সিরিজেও

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে দেওয়া শ্রীলঙ্কার ওয়ানডে দলে অনেক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া দলে থাকা সাতজনকেই বাদ দিয়েছেন নির্বাচকেরা। দলে ফিরেছেন চার ক্রিকেটার। চোটের কারণে টেস্টের মতো ওয়ানডে দলেও নেই নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর পরিবর্তে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার নেতৃত্ব দেবেন উপুল থারাঙ্গা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার নুয়ান কুলাসেকারা আর লেগ স্পিনার জেফরি ভ্যান্ডারসে। দক্ষিণ আফ্রিকা সফরে দুজনেই একটি করে উইকেট পেয়েছেন। কুলাসেকারা খেলেছেন তিনটি ম্যাচ, ভ্যান্ডারসে দুটি। ওই সফরে নজর কাড়ার মতো কিছু করতে পারেননি চতুরঙ্গা ডি সিলভা, লাহিরু মধুশাঙ্কা, সান্ডুরন বিরাক্কাডি, থিকশিলা ডি সিলভা ও ইশারু উদানারা। স্বাভাবিক কারণেই এবার আর দলে জায়গা হয়নি।
দলে ফিরেছেন পেস অলরাউন্ডার থিসারা পেরেরা। দেশের হয়ে সর্বশেষ তিনি ওয়ানডে খেলেছেন গত আগস্টে। এ ছাড়াও দলে ফিরেছেন কুশল জেনিথ পেরেরা, দানুশকা গুনাতিলকে ও শাচিথ পাথিরানা।
ডাম্বুলায় সিরিজের প্রথম ওয়ানডে হবে আগামী ২৫ মার্চ। ডাম্বুলাতেই দ্বিতীয় ওয়ানডে ২৮ মার্চ। সিরিজের শেষ ম্যাচ কলম্বোয় হবে ১ এপ্রিল।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকভেলা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, দিনেশ চান্ডিমাল, কুশল জেনিথ পেরেরা, দানুশকা গুনাতিলকে, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয়া, থিসারা পেরেরা, শাচিথ পাথিরানা, সেকুগে প্রসন্ন, লক্ষ্মণ সান্দাকান।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু