বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন কয় পদের ফল-সবজি খাবেন?

news-image

 

লাইফস্টাইল ডেস্ক :মানসিক চাপের ঝুঁকি এড়াতে বেশি করে ফল ও সবজি খাওয়ার পরামর্শ দেন গবেষকেরা। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেদের করা এক গবেষণায় দেখা গেছে, নারীদের ক্ষেত্রে মানসিক চাপ কমাতে নিয়মিত ফল ও সবজি খাওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ। ফল ও সবজির নানাবিধ স্বাস্থ্যগুণ রয়েছে। পুষ্টিবিদ, ডায়েট বিশেষজ্ঞরা আবারও নতুন করে নিত্যদিনের খাবারের সঙ্গে সবজি ও ফল যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন।

গবেষেকরা বলছেন, দৈনিক পাঁচ থেকে সাত রকম ফল ও সবজি খাবারে যুক্ত করলে মানসিক চাপ ২৩ শতাংশ পর্যন্ত কমে। গবেষণায় দেখে গেছে, যাঁরা দিনে তিন বা চার পদের সবজি দৈনিক খান তাঁদের মানসিক চাপের ঝুঁকি ১৮ শতাংশ কম থাকে। সে তুলনায় যাঁরা দিনে দুই রকম ফল খান তাঁদের ঝুঁকি ১৬ শতাংশ কম থাকে।

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষক বিন নুয়েন এ-সংক্রান্ত গবেষণা নিবন্ধ লিখেছেন। যুক্তরাজ্যের চিকিৎসা সাময়িকী ‘ওপেন’-এ গবেষণাসংক্রান্ত নিবন্ধটি প্রকাশিত হয়েছে। বিন নুয়েন বলেছেন, পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে ফল ও সবজি বেশি সুরক্ষা দিতে পারে। তাই তাঁর প্রস্তাব, নারীরা ফল ও সবজি থেকে বাড়তি সুবিধা নিতে পারেন।

অবশ্য, শুধু ফল খাওয়ার সঙ্গে মানসিক চাপ কমার তেমন গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক খুঁজে পাননি গবেষকেরা। গবেষণা নিবন্ধে বলা হয়েছে, নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রেই দিনে তিন-চার রকম সবজি খেলে মানসিক চাপ ১২ শতাংশ কমে। যদি সবজি ও ফল মিলে পাঁচ থেকে সাত পদ হয় তবে মানসিক চাপের ঝুঁকি ১৪ শতাংশ পর্যন্ত কমতে দেখা যায়।

এ গবেষণার জন্য ৪৫-ঊর্ধ্ব ৬০ হাজার অস্ট্রেলিয়ান নাগরিকের ফল ও সবজি খাওয়ার হার, জীবনযাপনের অন্যান্য অনুষঙ্গ ও মানসিক চাপের বিষয়টি বিবেচনা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু