,

নজরুলের গানে ফারিয়ার নাচ (ভিডিও)

news-image

বিনোদন ডেস্ক : বাহারি আলোয় সুসজ্জিত বাড়ি। বাড়ির সামনে খোলা মাঠে বিছানো কার্পেট। তাতে দাঁড়িয়ে নাচছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ শিরোনামের নজরুলগীতি।

শামীম আহমেদ রনি পরিচালিত ‘ধ্যাততেরিকি’ সিনেমায় ব্যবহৃত হয়েছে কাজী নজরুল ইসলামের এই গানটি। আর এতেই এমন দৃশ্য দেখা যায়। নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন ইমন সাহা। কণ্ঠ দিয়েছেন নদী। গতকাল (১৬ মার্চ) রাতে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া-আরিফিন শুভ। পাশাপাশি জুটি বেঁধেছেন রোশান-ফারিন। নজরুলের এই গানে ধ্রুপদী ঘরানার নাচে অংশ নিয়েছেন ফারিয়া।

‘ধ্যাততেরিকি’ সিনেমায় আরো অভিনয় করেছেন সুষমা, রজতাভ দত্ত, সাদেক বাচ্চু, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ। গত ৮ জানুয়ারি থেকে গাজীপুরে এ সিনেমার শুটিং শুরু হয়।

দেখুন : ‘মোর ঘুমঘোরে এলে মনোহর’ শিরোনামের গানটি

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার