,

রাঙামাটিতে পাহাড়ধসে নিহত ৩

news-image

রাঙামাটি শহরের কলেজ গেট এলাকায় পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে তিনজনের মৃত্যু হয়েছে। শহরের কলেজ গেট সিঅ্যান্ডবি কলোনির নিচের পাড়ায় আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ একটি টিনশেড ঘরের দেয়াল নির্মাণের কাজ চলাকালীন পাহাড়ের মাটি ধসে পড়লে তিনজন আটকা পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং সেনাবাহিনীর সদস্যরা এসে তিনজনকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন বাড়ির মালিক শামসুল আলম (৫০), কালু মালাকার (৩৪) ও মো. হানিফ (৩২)।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. গোলাম মোস্তফা জানিয়েছেন, বাড়িটি পাহাড়ের ঢালে ঝুঁকিপূর্ণভাবে নির্মিত হওয়ায় পাহাড়ধসে দেয়ালচাপায় তিনজন নিহত হয়েছেন। ঘটনার পরপরই রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রকাশ কান্তি চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ